মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ঢাকা ২৮°সে
মাদক ২ এপ্রিল ২০২৬

বাগানবাজারের এক মাদককারবারীকে ৬ কেজি গাঁজাসহ আটক করেন চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ

আব্দুল করিম
সিনিয়র রিপোর্টার, রাজনৈতিক বিট

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একটি চৌকস টিম আজ সিটি গেইট এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সজিব হোসেন (২০)। তিনি বাগানবাজার ইউনিয়ন এর আঁধার মানিক এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. নাসির এবং মাতার নাম জুলেখা বেগম।

পুলিশ জানায়, অভিযানের সময় আরেক মাদক কারবারি মো. হাসান (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা নং-০৪(০৪)২৬, ধারা ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সজিব হোসেনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়সূত্রে জানা যায়, এদের সাথে রয়েছে শরীফ(আধারমানিক), নাজমুল (শান্তিনগর), এইচ এম শাকিল সহ কয়েকটি চক্র রয়েছে যাহারা নিয়মিত শহরে গাঁজা নিয়ে বিক্রি করে।

এরা মূলত গোলাম হোসেন ,বাবলু , সোহেল , সবুজ, ছেরাজ , সাইফুল , নয়ন উদ্দিন, ফারুক, আরিফ এদের থেকে মাদক ক্রয় করে কিংবা সরাসরি ভারতীয় সীমান্ত থেকে মাদক ক্রয় করে চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় মাদক পৌছে দেয়।

জানা যায়, তাদেরকে জসিম মেম্বার, নেজাম, বাবলু সহ আরো অনেকে সেল্টার দিয়ে থাকে। তবে তাদের মূল গডফাদার হচ্ছে বাবলু।

স্থনীরা জানান এই ধরনের অপরাধ এর জন্য জসীম মেম্বার ও নেজাম সবচেয়ে বেশি দায়ী। জসিম মেম্বার চাইলে একদিনে এই এলাকাতে মাদকের সকল কার্যক্রম বন্ধ করতে পারেন কিন্তু নিজের কর্মীদের ধরে রাখার জন্য তাদের এই ধরনের কার্যক্রমে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)