বাগানবাজারে অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর জমজমাট ফাইনাল খেলা। আজ হলুদিয়া মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঝংকার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হলুদিয়া সৈনিক পাড়া শাপলা সংঘ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি তার বক্তব্যে বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার। এটি তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান তারেক রহমানের সরকার ক্রীড়া উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং অচিরেই এর সুফল খেলোয়াড়রা পাবে।
বাগানবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি বিপুল চন্দ্র দে, আবু হোসেন আবু মেম্বার, আবুল কাশেম মেম্বার, মহিন উদ্দিন, গনঅধিকার পরিষদ’র তানজিম, সিদ্দিকুর রহমান কালা, মোজাহারুল ইকবাল লাভলু, একরামুল হক একরাম, মনির হায়দার, আব্দুল হক, রহিম উল্লাহ, বেলাল হোসেন নয়ন, শরীফ চৌধুরীসহ আরো অনেকেই।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুরো আয়োজনটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।