মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ঢাকা ২৮°সে
অপরাধ ২ এপ্রিল ২০২৬

শালিস-বিচারের ভাগ-বাটোয়ারা নিয়ে কাসেম মেম্বারকে মারধর করে জসিম মেম্বারের কর্মীরা

আব্দুল করিম
সিনিয়র রিপোর্টার, রাজনৈতিক বিট

গতকাল(বুধবার) বাগানবাজার ইউনিয়ন পরিষদে শালিস-বিচারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে।

বাগানবাজার গ্রাফ’ এর নিকট অভিযোগ আসে , বাবা-ছেলের জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য শালিস-বিচারে বসেন সাবেক ইউপি সদস্য জসিম মেম্বার, কাসেম মেম্বার ও আবু মেম্বার। তবে শালিস চলাকালীন সময়ে একটি জরিমানার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, আদায়কৃত জরিমানার টাকা কাসেম মেম্বার একাই ভোগ করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জসিম মেম্বারের সমর্থকরা ইউনিয়ন পরিষদের গেট বন্ধ করে কাসেম মেম্বারকে মারধর করেন। পরে আবু মেম্বারের সহযোগিতায় কাসেম মেম্বার ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে কাসেম মেম্বার, জসিম মেম্বার ও আবু মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)