মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ঢাকা ২৮°সে
অপরাধ ৯ মার্চ ২০২৬

কাসেম মেম্বারের হুকুমে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে মারধর করে বিএনপি কর্মী মনির ও জসিম

আব্দুল করিম
সিনিয়র রিপোর্টার, রাজনৈতিক বিট

গতকাল (রবিবার) রাত আনুমানিক ১০টার দিকে বাগানবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. সাত্তার মাস্টার ও তার ছেলে শফিউল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কাসেম মেম্বার ও জসিম মেম্বারের সহযোগী মনির ও জসিম এ হামলায় জড়িত। জসিম বাগানবাজারের সাবেক ছাত্রদল নেতা এম.এ. মহিউদ্দিনের ভাগিনা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ১০টার দিকে সাত্তার মাস্টার ও তার ছেলে আঁধার মানিক রাস্তার মাথার বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে কাসেম মেম্বার মনিরকে তাদের ওপর হামলার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। পরে মনির ইউসুফ ডাক্তারের ফার্মেসির সামনে থেকে জসিমকে সঙ্গে নেন।

এরপর জসীমরের চায়ের দোকানের কাছ থেকে মনির তার মোটরসাইকেল নিয়ে জসিমকে সঙ্গে করে লাঠিসোটা নিয়ে সাত্তার মাস্টার ও তার ছেলের পিছু নেন। পরে হারুন ডাক্তারের বাড়ির সংলগ্ন তাদের ঘেরাও করে মারধর করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাসেম মেম্বার, জসিম মেম্বার, লোকমান, আবু মেম্বার, নুরুল ইসলাম মাস্টার, আবদুল হক মাস্টার, জেসমিন মেম্বার ও আবদুল হক সর্দারের সমন্বয়ে অন্তত আটবার সালিশ বৈঠক হয়েছে। তবে সাত্তার মাস্টার ওই সালিশের সিদ্ধান্ত মেনে নেননি বলে জানা গেছে।

এদিকে প্রায় এক মাস আগে একই বিরোধকে কেন্দ্র করে সাত্তার মাস্টারের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা লোকমান ও কাসেম মেম্বারের নির্দেশে ও তার ভাগিনা মামুন এবং মনিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মারধর করে গুরুতর আহত করে।

জানা যায় যুবদল নেতা লোকমান, কাসেম মেম্বার, জসিম মেম্বার মনিরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম এর হুকুম দিয়ে থাকে। তাদের কয়েকটি গ্রুপ রয়েছে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার জন্য। মনির এর বিরুদ্ধে আমাদের নিকট কয়েকটি সন্ত্রাসী কার্যক্রম এর অভিযোগ জমা হয়েছে। খুব শীঘ্রই ”ডোপ টেস্ট” ইনভেস্টিকেশন সিরিজ তা প্রকাশ করা হবে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)