বাগানবাজারের ৮ নম্বর ওয়ার্ডের রসূলপুর গ্রামে ভোররাতে চুরির একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শফিকুল ইসলাম পরিবারের দাবি, গতকাল ভোর প্রায় ৪টার দিকে তার বাড়িতে চুরি হয়। এ সময় তার স্ত্রীর হাঁস-মুরগি এবং বাগান থেকে কয়েকটি কলার ছড়ি চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে শফিকুল ইসলামের স্ত্রী জমিলা খাতুন (৫৭) তার চুরি হওয়া কলার ছড়ি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দল সভাপতি মুমিনের ভাই রুবেলের বাড়িতে দেখতে পান বলে জানান। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এ সময় মুমিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে শফিকুল ইসলামের স্ত্রী জমিলা খাতুনকে (৫৭) গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা জানানো হবে।