মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ঢাকা ২৮°সে
মাদক ২৫ মার্চ ২০২৬

চিকছড়া বাজারে মাদকসহ সিএনজি আটকের পর ‘সমঝোতায়’ ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আব্দুল করিম
সিনিয়র রিপোর্টার, রাজনৈতিক বিট

চিকছড়া বাজারে মাদকবহনকারী একটি সিএনজি আটক হওয়ার পর তা রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বিএনপি কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও থানা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক লোকমানের ভাতিজা করিম হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য মহিউদ্দিনের চাচাতো ভাই নবী মাদকদ্রব্য ইয়াবাসহ একটি সিএনজি আটক করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে টাকার বিনিময়ে ওই মাদকদ্রব্যসহ সিএনজিটি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, তাদের সঙ্গেও ‘সমঝোতা’ করা হয় বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, অর্থ লেনদেনের পর পুলিশ কাউকে গ্রেফতার না করে এবং জব্দকৃত মাদকদ্রব্য ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার কাসেমের সহযোগী করিম হোসেন রুবেল উপস্থিত থেকে সমঝোতায় ভূমিকা রাখেন বলে জানা গেছে। একই সঙ্গে করিম, রুবেল ও নবীকে মহিউদ্দিন, লোকমান ও কাসেম মেম্বারের সঙ্গে মুঠোফোনে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলাতে দেখা গেছে বলেও জানান স্থানীয়রা।

স্থানীয়রা আরও দাবি করেন, করিম হোসেন ও নবী এর আগেও মাদকসহ র‍্যাবের হাতে আটক হয়েছিল। কিন্তু এরপরও তারা প্রকাশ্যে চিকছড়া বাজার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের পেছনে মহিউদ্দিন ও লোকমানের প্রকাশ্যে হুকুম রয়েছে বলেও একাধিক ব্যক্তি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টরা স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মাদকাসক্ত অবস্থায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া, লোকমানের বিরুদ্ধে দলীয় পদ ও স্থানীয় সংসদ সদস্যের প্রভাব ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে। এমনকি তিনি নেশাগ্রস্ত অবস্থায় থানায় গিয়ে মাদক কারবারিদের ছাড়িয়ে আনার ঘটনাও ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাগানবাজার গ্রাফের পক্ষ থেকে কাসেম মেম্বারকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি বার্তাটি দেখেও কোনো জবাব দেননি।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)