মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ঢাকা ২৮°সে
সমাজকর্ম ১৭ মার্চ ২০২৬

গ্রামে গ্রামে হেঁটে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এড. ইউসুফ আলম মাসুদ

আব্দুল করিম
সিনিয়র রিপোর্টার, রাজনৈতিক বিট

ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ। তিনি নিজ উদ্যোগে বাগান বাজার ও দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।

জানা যায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি সরাসরি গ্রামে গ্রামে হেঁটে গিয়ে এসব বস্ত্র পৌঁছে দেন। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা নতুন পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে এড. ইউসুফ আলম মাসুদ বলেন, “মূলত ঈদের খুশি ভাগাভাগি করতেই গরিব ও অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছি। তাদের মুখে হাসি দেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

উল্লেখ্য, প্রতিবছর ঈদসহ বিভিন্ন সময়ে এড. ইউসুফ আলম মাসুদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা ধরনের সহায়তা প্রদান করে আসছেন।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)